আজো বেতনের দাবিতে রেডিও টুডের কর্মীদের সড়কে অবস্থান
অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন ভাতা সহ সকল ন্যয্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর নিপিড়ীত কর্মীরা। সকাল ১১টায় কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচির একপর্যায়ে রেডিও টুডের বিক্ষুব্ধ কর্মীরা কামাল আতাতুর্ক এভিনিউয়ে সড়কের উপরে বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
১২:১৭ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার